Thursday, May 14, 2020

ছোট গল্প “মায়ের সাথে শেষ দেখা” ,রিয়াজ আলম

 মায়ে”র সাথে শেষ দেখা
রিয়াজ আলম

Add caption

 বেশ কিছুুদিন যাবত আমর মা ভীষণ অসুস্থতায় ভোগছিলেন তাই সুনামগঞ্জ,সিলেট সহ বিভিন্ন স্থানে চিকিৎসা চলছিল এরই মধ্যে চিকিৎসার নিমিত্তে আমার মা আমার এক মামার বাসা সুনাসগঞ্জ শহরের সোমপাড়ায় অবস্থান করছিলেন। আমিও তখন ছুটিতে মায়ের সাথে শহরে এবং মাঝে মধ্যে গ্রামের বাড়ীতে অবস্থান করছিলাম । এক পর্যায়ে আমর ছুটি শেষ হয়ে যায় তখন আমি আমার কর্মস্থলে চলে আসবো তাই আগের দিন সোমপাড়া গেলাম মায়ের সাথে সময় কাটালাম। পরের দিন চলে আসার মুহুর্তে  আমার মা আমাকে অনেক কষ্ট করে একটু রাস্তা আগাইয়া বিদায় দিচ্ছিলেন। রাস্তাটি ছিল সরু এবং বাঁকা  কিছুটা রাস্তা আগানোর পর আমি মাকে বললাম  তুমি বাসায় চলে যাও আর আসতে হবেনা আমি চলে যাচ্ছি কিন্তু মা রাস্তার এক পাশে দাড়িয়ে রইলেন  আমি  একটু এগিয়ে ঘাড় ঘুরিয়ে মাকে দেখার তীব্র ইচ্ছা নিয়ে পিছন ফিরে তাকাচ্ছিলাম কিন্তু রাস্তা বাঁকা হওয়ার কারণে মা কে দেখতে পারছিলামনা কেন জানি আত্বাটা ব্যকুল হয়ে উঠল মনে হচ্ছিল রাস্তটা যদি সোজা হত তবে হয়তো   আরেকবার  মাকে দেখতে পারতাম । কিন্তু  আপসোস এই দেখাই যে শেষ দেখা হবে কে জানত । সারা রাস্তায় বার বার মনে হচ্ছিল আহ যদি আরেকবার দেখতে পারতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস  এর অল্প কিছুদিন পরেই মা চলে গেলেন না ফেরার দেশে। তখন মোবাইল ফোনের এতসহজ যোগাযোগের মাধ্যম ছিলনা এমন কি মায়ের মৃত্যুর সংবাদ যথাসময়ে না পাওয়ায় আমি সময়মত বাড়ীতে পৌছাতে পারিনি বিধায় আমার মায়ের সাথে আমার শেষ দেখা হয়নি। এমন কি কবরে এক মুঠো মাটিও দিতে পারিনি-শেযে  কি কষ্ট আমি লিখে বা বলে বুঝাতে পারবনা । জীবনের এই একটি বিষয় আমাকে খুব পিড়া দেয়। ভীষণ কষ্ঠ পাই আপসোস জাগে এই জায়গায় যতবার যাই ততবার মায়ের স্মৃতি ভেসে উঠে।  এই আপসোস এই কষ্ট কখন ভুলার নয়  ।

Wednesday, May 13, 2020

তোমার চোখ,রিয়াজ আলম


তোমার চোখ
রিয়াজ আলম
আমি তোমার চোখে চোখ রেখে রচনা করেছিলাম ভালবাসা
আমি তোমার চোখে খুজে পেয়েছিলাম আমাকেই ....
আমি তোমার চোখে দেখেছিলাম অনন্ত সুখের এক স্বপ্ন সারথী
আমি তোমার চোখে চোখ রেখে কাটিয়ে ছিলাম
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্ত গুলি।
তোমার চোখ কেড়ে নিয়েছে আমার রাতের ঘুম...
আর খুনটুসি করা সময়টুকু ।
তোমার চোখ আমাকে করেছে নিঃস্ব.
দিয়ছে কেবলি প্রবঞ্চনা ।
তোমার চোখ কেরে নিয়েছে আমার চঞ্চলতা
আমায় করেছে প্রতিনিয়ত আশাহত ।
তোমার চোখ আমায় দেখিয়েছিল যে চলার পথ
সে পথ আজ কালো মাস্তিন অন্ধকারে ডাকা।
তোমার চোখ বিভিশিখাময় ধ্বংশ করে চলেছে একটি জীবন প্রদীপ ।
তোমার চোখে আমি মৃত্যুকেই খেলা করতে দেখি.
জানিনা এ সর্বনাশা চোখের নীল খেলার সমাপ্তি কোথায়?



Monday, February 17, 2020

দহন


দহন
রিয়াজ আলম

চাতক পাখির ন্যায় তৃষ্ণার্থ হয়ে ............
দুটো নয়ন ভরে সরলও সুধা ..............
পান করতে গিয়েছিলামনু হায় তোমার কাছে ।
তুমি যাহা দিয়েছিলে আমায় ..................
তাহাই যেন তোমায় ঘিরে রাখলো ............
চিরকালের নারী জাতীর চির বৈশিষ্ঠমন্ডিতদ্বয়ে ।
ইহাই কি আমি পাওয়ার যোগ্য ?
 নাকী তোমার কৃপণতা ?
আমি রাখিনী তোমায় কোন অক্টোপাশে.................
যাহা ছিল আমার সবই দিয়েছি উদার চিত্তে ।
আমায দেখে তুমি যাাহা প্রকাশ করছিলে................
তাহার দহন আমায় প্রতিনিয়ত করছে তারা ...........
পাবো কি মুক্তি হ্দযের এই দহনে ?