Sunday, February 10, 2019

স্নিগ্ধা

স্নিগ্ধা
মাহমুদুল হাসান

আজ বাতায়ন গেছে খুলি
তোমা পানে চাহিয়া স্নিগ্ধ আখি খানা তুলি ।
দেখেছিলেম তোমায় এক অসীম মায়ায়
নীরব কুয়াশায় ঘেরা শীতল ছায়ায় । 
পদ্ম সরোবর কুন্ঠিত হস্তে দাড়িয়ে তুমি
তোমার ভাবনার অপেক্ষায় ছিলেম আমি ।
তুমি ছিলে নীরব আনমনা
 আমি ভাবছিলেম বিধাতার আলপনা ।

 যবি দেখি তোমায় আমি হই ধনবান বিত্ত
তোমার পলকে দিপ্তমান খুশি হয় মোর চিত্ত  ।       
ভাবি তুমি যবে এসেছিলে মোর জীবনে
পুলকিত হয়েছিল এ ধরা ।

আমার রিক্ত হস্ত পূর্ণ  করে
মুছে দিয়েছিলে সব জড়া  ।