Wednesday, February 20, 2019

বিদায়ের গান

                          


                          বিদায়ের গান
                        মাহমুদুল হাসান 

              নাহি অভিমান
               নাহি আশংকা
               নাহি বিদায়ের গান
              নাহি বাজে ডংকা ।

          তোমার লাগি আছে শুধু মোর প্রাণ
            দিয়ায় ধরিবে আগুনও জ্বলি
           হিয়ায় বাজিবে প্রণয়ের গান 
         দিব তাহে তোমারি তরে অঞ্জলি ।

                দেখা দাও 
                 বাণি দাও 
               নাহি কিছু চাও 
               নাহি কিছু পাও ।

          তোমারে পাওয়ার ইচ্ছা প্রবল 
       তাই আমি জাগি নিশি রাত ক্ষণেক্ষণে 
          অন্ধকারে তুমি জোস্না ধবল
      হেতা ভেবে অপক্ষেয়মান মম মনে মনে ।

              কখন আসিবে 
              কখন হাসিবে 
            কখন বাসিবে ভালো
       কখন জ্বালাবে আলো আমার হৃদয় প্রাঙ্গন ।
         এত নিরন্তন পেয়েছিলেম তোমায়
        তাই আমি আপ্নারে করেছিলাম বন্নি
           নত চিরন্তন দেখেছিলেম তোমায়
        বর্ণনার অবকাশে তুমি রবীঠাকুরের তন্নি ।
    

Sunday, February 17, 2019

অপূর্ণতা

           

অপূর্ণতা

মাহমুদুল হাসান

তব অন্ধর ধ্যান পটে 
হেরি তব রূপও চিরন্তন 
অন্তরে অলক্ষ্যে রূপে
তোমরাও অন্তিম আগমন ; 

লভিয়াছি ছির
স্পর্শ মণি
আমার শূণ্যতা তুমি
পূর্ণ করিয়ে গেছ অরুণি  ; 

জীবন আধার হলো সে ক্ষণে পাইনো সন্ধান 
সন্ধ্যার মন্দিরে হেতা চিত্তের দান   
বিচ্ছেদের সন্ধ্যার অন্ধকার হতে
দেখা দিলে তুমি প্রভাতের আলোতে ।

Thursday, February 14, 2019

তোমার নীল চোঁখেই আমি


তোমার নীল চোঁখেই আমি

রিয়াজ আলম

ভালোবাসি এক জোড়া নীল চোখকে
একটি চকিত চাহুনী মাখা গোলাকার মুখকে
সেখানে খুঁজে পেয়েছিলাম তোমার অনন্তভালোবাসা আর শান্তিকে।
নীল চোখ আমি ভালোবাসি তোমার অতল গভীরতাকে
যেখানে রয়েছে আমার সকল স্বপ্ন আর মুক্ত হাসির উৎস।
নীল চোখ আমি চেয়েছিলাম তোমার বুকে গড়তে 
আমার ভালোবাসার ফাঁড়ী জন্ম-জন্মান্তরের জন্য ।
নীল চোখ আমার স্বপ্ন ছিল তোমার মাঝে
নাঠোরের বনলতাসেনকে দেখতে ।
আমি চেয়েছিলাম তোমার মুক্তজড়ানো হাসিতে 
মুনালিসাকে খুঁজতে।
নীল চোখ তোমার মাঝে আমি সবই পেলাম
বলবোনা শুধু কি হারালাম
ভেবোনা আমি শুধুই লিখলাম 
আমি যে একদিন তোমারই হতে চেয়েছিলাম।!!!!!!!!

Wednesday, February 13, 2019

অন্বেষণ

অন্বেষণ  
রিয়াজ আলম

তোমাকে অন্বেষণ করি আমি
প্রভাতের কুয়াশাচ্ছন্ন আলোতে মেঠো পথ ধরে এই বাংলায় ।
তোমাকে অন্বেষণ করি আমি 
ভোরের সোণালি রাঙ্গা আলোতে
জীবিকার অনুসন্ধানে রুদ্রশ্বাসে ছুটে চলা মানুষের   মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
 প্রখর রোদ্রের ত্বীব্র দাহনে গ্রামের মাঠে-ঘাঠে সোণালি পথে প্রান্তরে।
তোমাকে অন্বেষণ করি আমি
দুপর বেলায় কলকল করা ভরা নদীর মোহনায়                 
ঘর্মাক্ত মানুষের অবাদ সাতারের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি 
সন্ধ্যার আবছায়া অন্ধকারে ঘরে ফেরা কর্মক্লান্ত
মানুষের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
বর্ষার রিমঝিম করা  বৃষ্টির প্রতিটি কণায়।
তোমাকে অন্বেষণ করি আমি
শরৎ এর প্রতিটি কাশফুলের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
কুহেলিকাচ্ছন্ন শীতে রুদ্র পোহানো মানুষের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
বাসন্তি সন্ধ্যায় হলুদে শাড়ী পড়া নব-বধুর মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
নির্দাহীন চোঁখে প্রতিটা রাতে নিকুটিনের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
আমার প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে আমার অস্তিত্বে।