Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Thursday, February 14, 2019

তোমার নীল চোঁখেই আমি


তোমার নীল চোঁখেই আমি

রিয়াজ আলম

ভালোবাসি এক জোড়া নীল চোখকে
একটি চকিত চাহুনী মাখা গোলাকার মুখকে
সেখানে খুঁজে পেয়েছিলাম তোমার অনন্তভালোবাসা আর শান্তিকে।
নীল চোখ আমি ভালোবাসি তোমার অতল গভীরতাকে
যেখানে রয়েছে আমার সকল স্বপ্ন আর মুক্ত হাসির উৎস।
নীল চোখ আমি চেয়েছিলাম তোমার বুকে গড়তে 
আমার ভালোবাসার ফাঁড়ী জন্ম-জন্মান্তরের জন্য ।
নীল চোখ আমার স্বপ্ন ছিল তোমার মাঝে
নাঠোরের বনলতাসেনকে দেখতে ।
আমি চেয়েছিলাম তোমার মুক্তজড়ানো হাসিতে 
মুনালিসাকে খুঁজতে।
নীল চোখ তোমার মাঝে আমি সবই পেলাম
বলবোনা শুধু কি হারালাম
ভেবোনা আমি শুধুই লিখলাম 
আমি যে একদিন তোমারই হতে চেয়েছিলাম।!!!!!!!!

Wednesday, February 13, 2019

অন্বেষণ

অন্বেষণ  
রিয়াজ আলম

তোমাকে অন্বেষণ করি আমি
প্রভাতের কুয়াশাচ্ছন্ন আলোতে মেঠো পথ ধরে এই বাংলায় ।
তোমাকে অন্বেষণ করি আমি 
ভোরের সোণালি রাঙ্গা আলোতে
জীবিকার অনুসন্ধানে রুদ্রশ্বাসে ছুটে চলা মানুষের   মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
 প্রখর রোদ্রের ত্বীব্র দাহনে গ্রামের মাঠে-ঘাঠে সোণালি পথে প্রান্তরে।
তোমাকে অন্বেষণ করি আমি
দুপর বেলায় কলকল করা ভরা নদীর মোহনায়                 
ঘর্মাক্ত মানুষের অবাদ সাতারের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি 
সন্ধ্যার আবছায়া অন্ধকারে ঘরে ফেরা কর্মক্লান্ত
মানুষের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
বর্ষার রিমঝিম করা  বৃষ্টির প্রতিটি কণায়।
তোমাকে অন্বেষণ করি আমি
শরৎ এর প্রতিটি কাশফুলের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
কুহেলিকাচ্ছন্ন শীতে রুদ্র পোহানো মানুষের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
বাসন্তি সন্ধ্যায় হলুদে শাড়ী পড়া নব-বধুর মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
নির্দাহীন চোঁখে প্রতিটা রাতে নিকুটিনের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
আমার প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে আমার অস্তিত্বে।

Monday, February 11, 2019

স্মৃতিচারণ


স্মৃতিচারণ
রিয়াজ আলম

আজ থেকে বহু বছর পূর্বে 
 কোন এক বসন্তের আগমনে,
তুমি এসেছিলে মোর জীবনে আশার প্রদীপ হয়ে ,
সেই থেকে আশায় বুক বেধে কাটিয়ে দিয়েছি 
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্তগুলি।
কিন্তু তুমি আসলেনা মোর জীবনের  প্রাণ-প্রদীপ হয়ে,
স্বপ্ন গুলি অপেক্ষার প্রহর গুণে গুণে তলিয়ে যাচ্ছে তিমির অন্ধকারে।
কতশত কবিতা লিখেছি তুমায় উৎস্বর্গ করে
কিন্তু পেরেছি কি তোমার কাছে পৌছাতে? 
কতবার বলতে চেয়েছি হৃদয়ের শত আকুতি
কিন্তু বলতে পেরেছি কি?
কতবার কতশত চিরকুট লিখেছি তুমায় উৎস্বর্গ করে
কিন্তু পৌছাতে পেরেছি কি তোমার কাছে?
সব যেন জগদ্ধল পাথর হয়ে আমায় চেপে বসেছে।
আজ আমার না বলা প্রাণের আকুতি
  ব্যথারমালা হয়ে কলুষিত হৃদয়ে আমাকেই কাঁদায়।
হয়তো সে কান্নার  সেদিন সমাধি হবে,
যেদিন এ পৃথিবী,এ সমাজ,এ সংসার 
আমায় মুক্তি দিবে অকৃপণ হাতে।
আশার প্রদীপ এমনি করেই 
অধরাই থেকে গেলো আমার পৃথিবীতে।


Sunday, February 10, 2019

স্নিগ্ধা

স্নিগ্ধা
মাহমুদুল হাসান

আজ বাতায়ন গেছে খুলি
তোমা পানে চাহিয়া স্নিগ্ধ আখি খানা তুলি ।
দেখেছিলেম তোমায় এক অসীম মায়ায়
নীরব কুয়াশায় ঘেরা শীতল ছায়ায় । 
পদ্ম সরোবর কুন্ঠিত হস্তে দাড়িয়ে তুমি
তোমার ভাবনার অপেক্ষায় ছিলেম আমি ।
তুমি ছিলে নীরব আনমনা
 আমি ভাবছিলেম বিধাতার আলপনা ।

 যবি দেখি তোমায় আমি হই ধনবান বিত্ত
তোমার পলকে দিপ্তমান খুশি হয় মোর চিত্ত  ।       
ভাবি তুমি যবে এসেছিলে মোর জীবনে
পুলকিত হয়েছিল এ ধরা ।

আমার রিক্ত হস্ত পূর্ণ  করে
মুছে দিয়েছিলে সব জড়া  ।

Thursday, January 31, 2019

হঠাৎ দেখা,রিয়াজ আলম



হঠাৎ দেখা

রিয়াজ আলম

হঠাৎ দেখা এক পলক তাকিয়ে থাকা,
নিজের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হওয়া,
মনে হয় জন্ম জন্মান্তরে যাহার অপেক্ষায়….
প্রহর গুণেছিলাম তাহার দেখা পেলাম।
আমি অবাক দৃষ্টিতে থাকিয়ে তাকলাম,
হৃদয়টা হাহাকার করে উঠল……………
একটু কাছে যাওয়ার ব্যর্থ চেষ্টা।
বিধাতার নিপুন হাতে গড়া,
যেন সুন্দরের অনুপমা।
হাজারো মানুষের ভীরে এক ফুটন্ত গোলাপ।
আমার অস্থিত্ব ভূলে গেলাম,
মনে হয়ে ছিল তাহার দুটো হাত ধরে……..
চিৎকার করে বলি সেই অমৃত-বাণী…
যাহা হাজার বছর ধরে হৃদয়ে লালন করে রেখেছি।
কিন্তু চোখ খুলে দেখি সে হাজারো মানুষের ভীরে হারিয়ে গেছে।
অনেক খোজা-খুজি করলাম কোথাও খুজে পেলামনা,
হৃদয়টা অপার শুণ্যতায় চেয়ে বসল………….
আমি হাফিয়ে উঠলাম
পথ চলতে শুরু করলাম কোন এক অজানার উদ্দেশ্য।